ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।


ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑